‘হাইওয়ে পুলিশের বদনাম কমিয়ে মহাসড়ককে সুরক্ষিত করা হবে’

নিজস্ব প্রতিবেদক, রংপুর
হাইওয়ে পুলিশের অনেক বদনাম আছে। বলছি না যে, আমি পীর সাহেব, তবে হাইওয়ে পুলিশের বদনাম কমিয়ে নেতিবাচক দিকগুলো থেকে উত্তোরত্তর উন্নতি ঘটিয়ে মহাসড়ককে সুরক্ষিত করা ও শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। একটা পরিবর্তিত সময়ের স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাই।

এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, মহাসড়কে হাইওয়ে পুলিশ যদি কোন অপরাধ করে এমন তথ্য প্রমাণ থাকলে আমাদের দিবেন। অবশ্যই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সেই সাথে অতীতের সকল ভুল শুধরিয়ে সঠিক পথে চলতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

আজ বুধবার দুপুরে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এই সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি বলেন, অতীতে পুলিশ যে সমস্ত ভুল করেছে বা ভুল যদি করে থাকে, সেই সব অতীতের ভুল শুধরিয়ে এবং মানবাধিকার সমুন্নত রেখে মহাসড়ককে সুরক্ষিত করা ও শৃঙ্খলা ফিরিয়ে আনাই হবে হাইওয়ে পুলিশের প্রধান কাজ।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, হাইওয়েতে ঝুঁকিপূর্ণ যানবাহন চলার ক্ষেত্রে আমাদের সচেতনতা দরকার। তবে ঝুঁকিপূর্ণের তালিকায় মোটর সাইকেল রয়েছে। এই মোটর সাইকেল চালকের মধ্যে আন্ডার এজের বেশি। দেশের বেশিরভাগ দুর্ঘটনায় আমাদের ছেলেরাই মারা যাচ্ছে। যখন ঈদ, পূজা ও অন্যান্য উৎসব হয় তখন এই দুর্ঘটনার হার যেমন বাড়ে তেমনি মৃত্যুর হারও বাড়ে। সচেতনতার মাধ্যমে এই দুর্ঘটনার হার কমানো সম্ভব। কিন্তু এটা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এজন্য জনগণের সহযোগিতা দরকার।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন রংপুরের সভাপতি সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক সরকার মাজহার মান্নান, সিনিয়র সাংবাদিক বাসসের মামুন উর রশীদ মামুন, এ কে এম মইনুল হক, সিটি প্রেসক্লাব রংপুরের সাবেক সভাপতি স্বপন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, সাবেক কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মমিনুল ইসলাম রিপনসহ হাইওয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights