হাওররক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম বরদাশত করা হবে না : পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘পাহাড়ি অঞ্চলের কারণে সিলেটে প্রায় প্রতিবছরই উজান থেকে ঢলের পানি নামে। এ কারণে বর্ষায় এ অঞ্চলে বন্যা হয়। এটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। এই চালেঞ্জ মোকাবিলায় আমাদের কিছু প্রকল্প চলমান আছে। নতুন আরও কিছু প্রকল্প নেওয়া হচ্ছে। বর্ষা মৌসুম সামনে রেখে নদী ও খাল খনন এবং হাওররক্ষা বাঁধ নির্মাণকাজে কোনো ধরণের অনিয়ম বরদাশত করা হবে না।

আজ শনিবার দুপুরে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ, বৈদেশিক কমংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

সিলেটের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে গিয়ে মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে মাঠপর্যায়ে তদারকি বাড়ানো হয়েছে। কাজের মান ও সময়সীমা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমাদের সরকারের উদ্যোগ মহৎ এবং আমরা জিরো টলারেন্স নিয়েই কাজ শুরু করেছি। এদেশ থেকে অনেক টাকা পাচার হয়ে গিয়েছে। দুর্নীতি নামক ব্যাধিটি আমাদের আঁকড়ে ধরেছিল। তাই দেশকে দুর্নীতিমুক্ত করা আমাদের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights