হাজী দানেশের সমাধিতে হাবিপ্রবি উপাচার্যের শ্রদ্ধা

দিনাজপুর প্রতিনিধি
ঐতিহাসিক তেভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশ এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে অবস্থিত তাঁর সমাধিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন হাবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মো. আবু হাসান, বিভিন্ন শাখার পরিচালকবৃন্দ, হল সুপার, সহকারী প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালকসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, হাজী মোহাম্মদ দানেশ অবিভক্ত ব্রিটিশ ভারতের একজন কৃষক নেতা ছিলেন, যিনি ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব পাকিস্তানের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাকে তেভাগা আন্দোলনের ‘জনক’ হিসেবে আখ্যায়িত করা হয়। তিনি পূর্ব পাকিস্তানের স্বাধিকার আন্দোলনের অন্যতম প্রবক্তা এবং পূর্ব বাঙলার কমিউনিস্ট আন্দোলনে সক্রিয় ছিলেন। তাঁর নামে প্রতিষ্ঠিত দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ কৃষি কলেজ পরবর্তীতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ উন্নীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights