হাতিরঝিলে বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় নারী, ২ ঘণ্টা পর উদ্ধার

অনলাইন ডেস্ক

রাজধানীর হাতিরঝিলের ওপর দিয়ে যাওয়া উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়েন একজন নারী। শুক্রবার বিকেলে ওই নারীকে টাওয়ারের চূড়ায় বসে থাকতে দেখেন আশপাশের মানুষ। পরে প্রায় দুই ঘণ্টা টাওয়ারে অবস্থানের পর ফায়ার সার্ভিস কথা বলে তাকে নিচে নামিয়ে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হাতিরঝিলের মগবাজার-তেজগাঁও প্রান্তে তাকে দেখতে প্রচুর ভিড় হয়। অনেকেই নানা কৌশলে তাকে ডাকলেও তিনি কোনো সাড়া দেননি। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাকে উদ্ধার করে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা।

তিনি জানান, ওই নারীর নাম খুকুমণি। তিনি মানসিক ভারসাম্যহীন। বিকেলে তিনি হঠাৎ টাওয়ারে উঠে যান। পরে ফায়ার সার্ভিসের তেজগাঁও থেকে একটি ইউনিট সেখানে গিয়ে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে তার সঙ্গে কথা বলে তাকে নামিয়ে আনে।
ফায়ার সার্ভিস জানায়, এই টাওয়ার দিয়ে এক লাখ ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে বলে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে। ঘটনাস্থলে তাদের লোকজনও ছিল। ওই নারীকে স্থানীয় পুলিশের হেফাজতে দিয়েছে ফায়ার সার্ভিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights