হাতিরপুলে আগুন লাগা ভবনের ছাদ থেকে চারজন উদ্ধার

রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার এলাকায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। প্রায় আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

ওই ভবনের ছাদ থেকে চারজনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে হাতিরপুল কাঁচাবাজার এলাকায় একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি, পরে আরও তিনটি ইউনিট যোগ দিয়ে সর্বশেষ সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগা ভবনের ছাদ থেকে চারজনকে জীবিত উদ্ধার করে নিচে নামিয়ে আনা হয়। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights