হাতের আংটি দেখে লাশ সনাক্ত করলেন স্ত্রী

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি নদীতে পাওয়া সেই মরদেহের পরিচয় মিলেছে। মরদেহটি মোরেলগঞ্জ পৌরসভার বারইখালী গ্রামের নিকারিপাড়ার জলিল হাওলাদারের ছেলে মিলন হাওলাদারের। সোমাবার বেলা ১১ টার দিকে নদীতে ভাসমান অবস্থায় পাওয়া ব্যক্তির হাতের আঙুলে থাকা আংটি দেখে তাকে চিনতে পারেন স্ত্রী খাদিজা বেগম।

মিলনের স্ত্রী খাদিজা বেগম বলেন, দিনজমুর মিলন গত শনিবার রাত ১০ টার দিকে চুরির অভিযোগে স্থানীয় লোকজনের ধাওয়া খেয়ে বাড়ির সামনের খালে ঝাঁপ দেয়। আহত অবস্থায় তাকে ঘরে তুলে নেওয়া হয়। পরে রাত ১১ টার দিকে বের হয়ে আর ঘরে ফেরেনি।

থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, মিলন নিখোঁজ হয়েছে এ খবর কেউ থানায় জানায়নি। নদীতে মৃতদেহ পাওয়ার পরে তার স্ত্রী ও অপর স্বজনেরা মিলনকে সনাক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights