হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ

অনলাইন ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভিসি চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় হাজী মুহম্মদ মুহসিন হল সংসদের ভিপি সাদিক শিকদার বলেন, সহস্র শহীদের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশ যাদের কাছে দিয়েছি সেই ইন্টেরিম সরকার জুলাই বিপ্লবীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা হাদির ওপর গুলি করা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচার চাই।

ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক এস এম আল মিনহাজ বলেন, ওসমান হাদি ভাইয়ের ঠিক কানের নিচে টার্গেট করে পেশাদার শ্যুটার দিয়ে গুলি করা হয়েছে। হাদির চিকিৎসা নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র যেন না হয় তা নিয়ে আমাদের সজাগ থাকতে হবে।

ডাকসুর এজিএস মহিউদ্দিন খান বলেন, ওসমান হাদির সংগ্রাম মূলত আমাদের সংগ্রাম। ওসমান হাদীর সংগ্রাম জুলাইয়ের সংগ্রাম।

তিনি শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করেন‌।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights