হাদির হত্যাকারীদের নামে ‘ঘৃণাস্তম্ভ’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

শরিফ ওসমান হাদির হত্যার পেছনে দায়ীদের ছবিসহ ‘ঘৃণাস্তম্ভ’ উদ্বোধন করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় পল্টন বক্স কালভার্ট রোডে (যেখানে ওসমান হাদিকে গুলি করা হয়) ঘৃণাস্তম্ভটি উদ্বোধন করে রাশেদ প্রধান বলেন, হাদিকে গুলি করার পর ১০ দিন পেরিয়ে গেছে। এখনো খুনিদের গ্রেফতার করতে পারে নাই এই অন্তর্বর্তী সরকার। হাদিকে খুনের পরিকল্পনাকারী, অর্থদাতা, খুনি, আশ্রয়দাতা সবাই নিশ্চিন্তে আছে। আমি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অন্তরের অন্তস্তল থেকে ঘৃণা জানাই।

তিনি আরও বলেন, আমাদের ক্ষমতা সীমিত। আমরা ঘৃণা জানাই আর আল্লাহর দরবারে দোয়া করি। মহান রাব্বুল আলামিন যেন আমার ভাই হাদির হত্যার সঙ্গে জড়িত সকলের বিচার দুনিয়ায় এবং আখিরাতে করেন।

বক্স কালভার্ট রোডের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি রোড নামকরণের দাবি জানান রাশেদ প্রধান। একইসঙ্গে পরবর্তী প্রজন্মের জন্য পার্মানেন্ট ঘৃণাস্তম্ভ তৈরির অনুমতি দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।

তিনি বলেন, অনুমতি দেন, ঘৃণাস্তম্ভ আমরা জনগণের অর্থায়নে করব, আপনাদের টাকা দেওয়া লাগবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights