হাবিপ্রবিতে ‌‘কম্পিউটেশন অ্যান্ড ম্যাটেরিয়াল সায়েন্স’ শীর্ষক কর্মশালা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ‘কম্পিউটেশন অ্যান্ড ম্যাটেরিয়াল সায়েন্স’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
হাবিপ্রবির রসায়ন, কৃষি রসায়ন, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলোজি, ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন বিভাগ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভিন্ন পর্যায়ের ৩০জন শিক্ষক এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।

রবিবার সকাল সাড়ে ৯টায় হাবিপ্রবির আইকিউ এসি’র কনফারেন্স রুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর ব্যবস্থাপনায় দুদিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.মো. এনাম উল্যা।

আইকিউএসি’র পরিচালক কৃষিবিদ প্রফেসর ড. সাইফুল হুদার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রোভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো.শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, এগ্রিকালচারাল কেমিস্ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাজেদুর রহমান প্রমুখ।

রিসোর্স পার্সন ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া সায়েন্স রিসার্চ সেন্টারের সিনিয়র সাইন্টিফিক অফিসার মো.খাইরুল ইসলাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এসোসিয়েট কাশফিয়া আজাদ।

উল্লেখ্য, কম্পিউটেশন অ্যান্ড ম্যাটেরিয়াল সায়েন্স এমন একটি শাখা যেখানে কম্পিউটার ভিত্তিক পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন উপাদানের গঠন, বৈশিষ্ট্য এবং আচরণ বিশ্লেষণ করা হয়। এটি মূলত পদার্থবিদ্যা, রসায়ন, গণিত এবং কম্পিউটার বিজ্ঞানের সংমিশ্রণে গঠিত একটি আন্তঃবিভাগীয় গবেষণা ক্ষেত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights