হাবিপ্রবিতে জাতির পিতার জন্মদিন ও শিশু দিবস উদযাপিত

দিনাজপুর প্রতিনিধি
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

দিনটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলনের পর জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. শ্রীপতি সিকদার, প্রক্টর প্রফেসর ড.মো. মামুনুর রশীদ, জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মোঃ মাহাবুব হোসেন।

ক্রমান্বয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন হাবিপ্রবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন অনুষদের সম্মানিত ডীনবৃন্দ, শিক্ষক ও কর্মকর্তাগণের বিভিন্ন সংগঠন, হাবিপ্রবি ছাত্রলীগ-এর নেতৃবৃন্দ, কর্মচারী সংগঠনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
সকাল ১১টায় রচনা লিখন, চিত্রাঙ্কন ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় এবং প্রশাসনের পৃষ্ঠপোষকতায় হাবিপ্রবি মজার স্কুলের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ঈদের পোশাক বিতরণ করা হয়।
বাদ যোহর হাবিপ্রবি’র কেন্দ্রীয় মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহিদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিকেল সাড়ে ৫টায় মাদ্রাসা ও এতিমখানার শিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights