হাবিপ্রবিতে শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা
দিনাজপুর প্রতিনিধি
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দের (রেজিস্ট্রেশনকৃত) জন্য দ্বিতীয় ধাপে “পাইথন বেসিকস (মডিউল-১) ফর দ্যা টিচার্স অব এইসএসটিইউ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় হাবিপ্রবির আইকিউএসি কনফারেন্স রুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দুদিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে টেকনিক্যাল সেশনে রিসোর্স পার্সন ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন ও সহকারী অধ্যাপক মোঃ সোহরাওয়ার্দী। এ সময় আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ তহিদার রহমান উপস্থিত ছিলেন।
