হাবিপ্রবিতে শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা

দিনাজপুর প্রতিনিধি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিজনেস স্টাডিজ ও সোস্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের শিক্ষকবৃন্দের (রেজিস্ট্রেশনকৃত) জন্য “পাইথন অ্যাপ্লিকেশনস (মডিউল-২) ফর দ্যা টিচার্স অব এইসএসটিইউ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

সোমবার হাবিপ্রবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)এর আয়োজনে আইকিউএসি কনফারেন্স রুমে তিনদিনব্যাপী ওই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

এতে আইকিউএসির পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ শাহ্ মইনুর রহমান।
টেকনিক্যাল সেশনে রিসোর্স পার্সন ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের প্রফেসর ড.আব্দুল্লাহ আল মামুন। আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ তহিদার রহমান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights