হাবিপ্রবির কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কর্মকর্তাগণের জন্য “ডি-নথি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ” কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় হাবিপ্রবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)এর আয়োজনে ইসিই বিভাগের কম্পিউটার ল্যাবরেটরি রুমে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এম. কামরুজ্জামান।

আইকিউএসির পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আইটি সেলের কো-অর্ডিনেটর প্রফেসর মোঃ মেহেদী ইসলাম, আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ শাহ্ মইনুর রহমান। রিসোর্স পার্সন ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের প্রোগ্রামার মোঃ আবু হেনা মোস্তফা কামাল ও কম্পিউটার প্রোগ্রামার জনাব মোঃ আতিকুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights