হামজার সঙ্গে বাফুফে সভাপতি তাবিথ আওয়ালের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

হামজা চৌধুরী, বাংলাদেশি বংশোদ্ভুত ইংল্যান্ড প্রবাসী ফুটবলার। বর্তমানে দেশের ফুটবল অঙ্গনে হট কেক তিনি। এখন থেকে তিনি খেলবেন বাংলাদেশের হয়ে। বর্তমানে তার অভিষেকের অপেক্ষায় পুরো বাংলাদেশ।

বুধবার সেই হামজার সঙ্গে ইংল্যান্ডে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

সৌজন্য সাক্ষাতের পর কিং পাওয়ার স্টেডিয়ামে বুধবার রাতে হামজার পরিবারের সঙ্গে বসে লেস্টার সিটি বনাম ক্রিস্টাল প্যালেস ম্যাচ উপভোগ করেন তারা।

ম্যাচ শেষে বাংলাদেশ বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর সঙ্গে নৈশভোজেও অংশ নেন বাফুফে সভাপতি। এ সময় বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার ও লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর প্রতি তার গভীর আগ্রহের কথা জানান হামজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights