হামলায় পরিবারের সদস্যসহ ইরানি জেনারেল নিহত: আইআরজিসি

অনলাইন ডেস্ক

ইরানের সশস্ত্র বাহিনীর মেজর জেনারেল জামশিদ এসঘাঘি এক হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তিনি চিফ অব জেনারেল স্টাফের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আইআরজিসির এক বিবৃতির বরাতে ইরানের গণমাধ্যম জানিয়েছে, ওই হামলায় জেনারেল এসঘাঘির সঙ্গে তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্যও প্রাণ হারিয়েছেন। তবে হামলার স্থান, সময় বা ঘটনার বিস্তারিত সম্পর্কে বিবৃতিতে কোনো তথ্য দেওয়া হয়নি।

সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights