হামলার জেরে ইরানের ইস্পাত কারখানা বন্ধ

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একাধিক হামলার জেরে ইরানের দুটি বৃহত্তম ইস্পাত কারখানা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) মিজান অনলাইন ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে খুজেস্তান স্টিল কোম্পানির অপারেশনস বিভাগের উপ-প্রধান মেহরান পাকবিন বলেন, আমাদের প্রাথমিক অনুমান অনুযায়ী, এই ইউনিটগুলো পুনরায় চালু করতে কমপক্ষে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সময় লাগবে।

মধ্যবর্তী ইসফাহান প্রদেশের মোবারাকেহ স্টিল কোম্পানি জানিয়েছে যে, ব্যাপক হামলার কারণে তাদের উৎপাদন লাইনগুলো সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। গত সপ্তাহ থেকে কারাখানা দুটিতে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে।

মিজান অনলাইন পাকবিনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, হামলার জেরে ইস্পাত কারখানা কমপ্লেক্সের সমস্ত মডিউল এবং ইস্পাত তৈরির চুল্লি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে গতকাল মোবারাকেহ স্টিল তাদের ওয়েবসাইটে হামলার পর কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছে।

এদিকে ইস্পাত কারখানাগুলোতে হামলার প্রতিশোধ হিসেবে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) এরপর থেকে ইসরায়েলের শিল্পাঞ্চলগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এছাড়া হামলা অব্যাহত থাকলে রক্ষীবাহিনী পাল্টা প্রতিশোধ নেওয়ার হুমকিও দিয়েছে।

উল্লেখ্য, ইস্পাত একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উপাদান, যা ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং জাহাজসহ শিল্প ও সামরিক উৎপাদনে ব্যবহৃত হয়।

সূত্র: গাল্ফ নিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights