হামলার পর ব্যক্তিগত ড্রোন উড়ানো নিষিদ্ধ করল পাকিস্তান

অনলাইন ডেস্ক

আফগানিস্তান ড্রোন হামলার পরই বড় সিদ্ধান্ত নিল পাকিস্তান। সারা দেশে ব্যক্তিগত ড্রোন ও কোয়াডকপ্টার (চার পাখার ছোট উড়ন্ত যন্ত্র) উড়ানো নিষিদ্ধ করেছে সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে।

এই সিদ্ধান্ত আসলো আফগানিস্তানের পক্ষ থেকে ড্রোন হামলার দাবি করার কয়েক ঘণ্টার মধ্যে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা পাকিস্তানের সামরিক লক্ষ্যবস্তুতে সফলভাবে ড্রোন হামলা চালিয়েছে। পাকিস্তান স্বীকার করেছে, অ্যাবোটাবাদ, সোয়াবি ও নওশেরা শহরে ছোট ড্রোন হামলা হয়েছিল। তবে সেগুলো ভূপাতিত করা হয়েছে এবং বড় ধরনের ক্ষতি হয়নি।

এদিকে দুই দেশের মধ্যে বড় ধরনের সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, আফগানিস্তানের অন্তত ২২টি সামরিক স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে। এতে ২৭৪ আফগান সেনা নিহত হয়েছে বলে দাবি করা হয়। অন্যদিকে পাকিস্তানের ১২ সেনাও নিহত হয়েছেন।

আফগানিস্তানের সেনাপ্রধান ফাসিউদ্দিন সতর্ক করে বলেছেন, আফগানিস্তানে আরও হামলা হলে তার জোরালো জবাব দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights