হারানো অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান, তথ্য দিলে পুরস্কার

অনলাইন ডেস্ক
হারানো অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ সমন্বিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব অস্ত্রের সঠিক তথ্য দিলে পরিচয় গোপন রেখে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে হারানো অস্ত্রের সঠিক তথ্য দিয়ে যৌথ অভিযানকে সহযোগিতা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। অভিযানটি সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনায় র‌্যাবকে প্রধান সমন্বয়কারী সংস্থা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

হারানো অস্ত্রের তথ্য জানাতে র‌্যাবের হটলাইন নম্বরে যোগাযোগ করা যাবে। নম্বরগুলো হলো—০১৭৭৭৭১১৪৪১, ০১৭৭৭৭১১৪৪২, ০১৭৭৭৭১১৪৪৩, ০১৭৭৭৭১১৪৪৪ ও ০২৫৫৬৬৯৯৯৯।

এ ছাড়া এসব নম্বরে ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ভাইবারের মাধ্যমেও গোপন তথ্য ও ছবি পাঠানো যাবে।

জনস্বার্থে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ তথ্যগুলো ব্যাপকভাবে প্রচারের অনুরোধ জানিয়েছে র‌্যাব ফোর্সেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights