হারানো জাতীয় পরিচয়পত্র তুলতে আর লাগবে না জিডি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে এখন থেকে আর সাধারণ ডায়েরি (জিডি) করার প্রয়োজন পড়বে না। নাগরিকদের হয়রানি ও ভোগান্তি কমাতে নির্বাচন কমিশন (ইসি) এই নিয়ম বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এনআইডি সংক্রান্ত সেবা আরও সহজ ও নাগরিকবান্ধব করতে ইসি নানা উদ্যোগ নিচ্ছে।

এ সিদ্ধান্তের ফলে জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে নাগরিকদের থানায় গিয়ে জিডি করতে হবে না, বরং সরাসরি নির্বাচন কমিশনের কাছে আবেদন করে নতুন এনআইডি তুলতে পারবেন। এতে সময় ও ঝামেলা দুটোই কমবে বলে মনে করছে নির্বাচন কমিশন।

গত এক বছরে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে জমা পড়া প্রায় সাড়ে ৯ লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করা হয়েছে। যা এনআইডি সেবায় কমিশনের অগ্রগতির প্রমাণ বলেই মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা এখন ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন এবং নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন। তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার রয়েছেন ১,২৩০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights