হারের পরও সালাহাদের অভিনন্দন প্রেসিডেন্টের
অনলাইন ডেস্ক
বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ের আর্জেন্টিনার কাছে ৩-২ ব্যবধানে হারের পর বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে মিসর। তবে লড়াকু মনোভোবের জন্য ফুটবলারদের প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট আবদেলফাত্তাহ আল-সিসি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি ফুটবলারদের ধন্যবাদ জানান।
তিনি পোস্টে বলেন, জাতীয় ফুটবল দলের নায়কদের ধন্যবাদ জানাই তাদের সম্মানজনক পারফরম্যান্স এবং মিশরীয় ফুটবলের ইতিহাসে অভূতপূর্ব সাফল্য অর্জনের জন্য। আমরা আপনাদের এই অর্জনের জন্য গর্বিত; ঈশ্বরের ইচ্ছায় আপনাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক।
