হালদায় ৪ হাজার মিটার জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের হালদা নদীতে অভিযান চালিয়ে ৪ হাজার মিটার জাল জব্দ করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান।

আজ মঙ্গলবার ভোরে হাটহাজারীর গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট থেকে ছিপাতলী পর্যন্ত অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

এবিএম মশিউজ্জামান জানান, অভিযানে ৪ হাজার মিটারের ৮টি ঘেরা জাল এবং জাল বসানোর বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। হালদা নদীর মা মাছ রক্ষায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। আগামীতেও এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights