হালান্ড ঝড়ে বিধ্বস্ত লুটন

অনলাইন ডেস্ক

ইনজুরি কাটিয়ে ফিরে নিজের চেনা রূপটা দেখাতে পারছিলেন না ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় তারকা আরালিং হালান্ড। তবে সেটা দেখাতে এফএ কাপের ম্যাচকেই বেছে নিলেন এই তারকা। তাতে ঝড় তুলে একাই করলেন পাঁচ গোল।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) প্রতিপক্ষ লুটন টাউনের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণ করে যেতে থাকে সিটি। তাতে মাত্র তিন মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় তারা। দুর্দান্ত শটে জাল খুঁজে নেন হালান্ড। এরপর অষ্টাদশ মিনিটে আরেকবার প্রতিপক্ষের জাল কাঁপিয়ে দেন নরওয়েজীয় তারকা। ৪০তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন হালান্ড। বিরতির আগে লুটনের হয়ে এক গোল শোধ করেন জর্ডান ক্লার্ক। তাতে ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পেপ গার্দিওলার দল।

বিরতির পর ৫৫ ও ৫৮ মিনিটে করেন আরও ২ গোল করেন হালান্ড। তাতে কেভিন ডি ব্রুইন ও হালান্ডের মাঝে দারুণ রসায়নের কাজটা করেন বার্নার্দো সিলভা ও জন স্টোনস। ৫৮ মিনিটে হালান্ডের শেষ গোলটি বানিয়েছেন সিলভা। ৭২ মিনিটে মাতেও কোভাচিচের গোলের উৎস স্টোনস। ম্যাচের ৫২ মিনিটে আরও একটি গোল শোধ করে লুটন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights