হালুয়াঘাটে কৃষি প্রণোদনার সার বীজ পাচ্ছেন ১১ হাজার কৃষক

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাটে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী উপজেলা বীজ সংরক্ষণাগার থেকে কৃষকদের হাতে কৃষি প্রণোদনার সার ও বীজ তুলে দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।

এ সময় উপজেলা উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মাহাবুবুল হক অপুসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্যমতে, চলমান কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১১ হাজার কৃষকের তালিকা প্রণয়ন শেষে রবি মৌসুমের কৃষি প্রণোদনা হিসেবে জনপ্রতি ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার ও বারি ১৭ জাতের এক কেজি করে সরিষা বীজ বিতরণ হচ্ছে।

এছাড়া পর্যায়ক্রমে উপজেলার প্রত্যেক ইউনিয়নের কৃষকের মাঝে বিনামূল্যে ধান, গম, ভুট্টা, বিভিন্ন প্রকার সবজি বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights