হাসপাতালের আবাসিক এলাকা থেকে লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৫৫ বছর। আজ দুপুর ২টার দিকে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের সরকারি বাসভবনের সামনে থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, দুপুরে সদর হাসপাতালের আবাসিক এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত ওই ব্যক্তির লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
ওসি জানান, অজ্ঞাত ব্যক্তির মৃত্যুর কারণ জানা যায়নি। তবে ময়নাতদন্তের মৃত্যুর কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights