হাসপাতালে নেই নতুন কোনো ডেঙ্গুরোগী

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কোনো নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়নি। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট নয় জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন কোনো ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়নি। বর্তমানে দেশে সর্বমোট ২১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১২ জন এবং ঢাকার বাইরে নয়জন রোগী ভর্তি রয়েছেন।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৮৪৩ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় ৪২২ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৪২১ জন রয়েছেন। একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৮১৩ জন। এরমধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৪০৪ জন এবং ঢাকার বাইরে ৪০৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights