হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ হাসপাতালে ভর্তি হয়েছেন। নিয়মিত মেডিকেল চেকআপের জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে গতকাল সৌদি আরবের রাজকীয় আদালতের এক বিবৃতিতে জানানো হয়েছে। সূত্র : গালফ নিউজ, এসপিএ।

বিবৃতিতে বলা হয়েছে, বাদশাহ সালমান বিন আবদুুল আজিজকে জেদ্দার কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর স্বাস্থ্য পরীক্ষানিরীক্ষায় কয়েক ঘণ্টা লাগতে পারে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
উল্লেখ্য, ৮৮ বছর বয়সী সৌদি বাদশাহ ২০১৫ সালে দেশটির ক্ষমতায় আসেন। এর আগে, শারীরিক সমস্যা দেখা দেওয়ায় ২০২২ সালের মে মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ওই সময় তার কোলোনোস্কপি ও মেডিকেল পরীক্ষা করা হয়েছিল। সে সময় রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, বাদশাহ সালমান তার হার্টের পেসমেকারের ব্যাটারি প্রতিস্থাপনের জন্য রাজধানী রিয়াদের হাসপাতালে ভর্তি হয়েছেন। তারও আগে ২০২০ সালে গলব্ল্যাডার অপসারণের জন্য অস্ত্রোপচার করেছিলেন তিনি। সেই সময় তার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন ধরনের জল্পনা ছড়িয়ে পড়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights