হাসিনাকে ফেরতসহ ভারতীয় আগ্রাসন বন্ধ করতে হবে : রাশেদ প্রধান

অনলাইন ডেস্ক

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ভারত সরকার খুনি হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় এক বছর ধরে আশ্রয় দিচ্ছে। তাই আমরা আগামীকাল ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও করে আমাদের সুস্পষ্ট দাবি জানাব। খুনি হাসিনাকে ফেরত দিতে হবে এবং ভারতীয় আগ্রাসন বন্ধ করতে হবে।

মঙ্গলবার রাজধানীর পল্টনের শফিউল আলম প্রধান মিলনায়তনে সাংগঠনিক সভায় এসব কথা বলেন রাশেদ প্রধান।

রাশেদ প্রধান বলেন, গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আমরা খুনি হাসিনা এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের শোষণ ও অত্যাচারের হাত থেকে মুক্তি পেয়েছি। আজ আমাদের নাজাত দিবস, আজ বাংলাদেশের নাজাত দিবস। শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ এবং আহতদের।

সাংঠনিক সভায় আরও বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রওশন আলম আকন্দ, প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর জাগপা আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, শ্রমিক জাগপা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights