হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে ড. ইউনূস একটি কথাও বলেননি

অনলাইন ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে কোনো কথা বলেননি। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে কখনো একটি কথাও বলেননি।

গতকাল শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থান, শহীদ পরিবারের সম্মাননা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন বলেন, বিদেশ থেকে কিছু আঁতেল এসে দেশের রাজনীতির গতি-প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চায়। কিন্তু বিশ্বে অনির্বাচিত কারোর মাধ্যমে সংবিধান সংশোধনের নজির নেই।

তিনি বলেন, সংস্কার একটাই হওয়া উচিত, তা হলো তত্ত্বাবধায়ক সরকার। পিআর পদ্ধতিতে ভোটের জন্য কেউ জীবন দেয়নি। শুধু শুধু আমেরিকা-ইউরোপের আইডিয়া দিয়ে লাভ কী? মানুষ তার জনপ্রতিনিধি ভোট দিয়ে নির্বাচিত করতে চায়।

হাফিজ উদ্দিন বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব। নির্বাচিত সরকার ব্যতীত বিনিয়োগ আসবে না, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights