‘হাসিনা দেশ থেকে পালিয়েছে কিন্তু ষড়যন্ত্র এখনও শেষ হয়নি’
নওগাঁ প্রতিনিধি
জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল বলেছেন, খুনি হাসিনা দেশ থেকে পালিয়েছে কিন্তু ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। তিনি রুশ ভারতের দালাল। মক্ষীরানী কাঁঠাল রানী। বেগুনের বেগুনি নয়; মিষ্টি কুমড়ার বেগুনী বানানো ওই মহিলা। বাংলাদেশ যে শোষণ করেছে। তার নিজের দল আওয়ামী লীগকে সে ধ্বংস করেছে। তার বাবা ১৯৭৫ সালে মরেনি এবার তার বাবাকেও খুন করেছে। এই খুনি হাসিনা গণতন্ত্রকে খুন করেছে, ব্যাংক ডাকাতি করেছে, বালু লুট করেছে এমনকি মানুষের সম্ভ্রম লুট করেছে। এই খুনি হাসিনা হিন্দুদের মেরেছে। তার সাধ এখনও পূর্ণ হয়নি। তিনি বর্তমানে তার স্বামীর দেশে বসে চক্রান্ত করছেন।
শনিবার বিকালে নওগাঁর বদলগাছীর কোলা বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার আলোচনা ও সম্প্রতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মানুষকে চুষে খাওয়ার রাজনীতি শহীদ জিয়ার রাজনীতি নয়; বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন ঢাকা শহরের নিজস্ব থাকবার ঠাঁই নেই। একটি বাড়ি নেই। এটাই হচ্ছে জাতীয়তাবাদের রাজনীতি। শুধু তাই নয়; আদিবাসী, শাওতাল, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই এক। আমরা সবাই একই মঞ্চের মানুষ। সেটার নামই হচ্ছে জাতীয়তাবাদের রাজনীতি।
কোলা ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো, যুগ্ম সাধারন সম্পাদক সাইদুল ইসলাম কেটু, বদলগাছী মহিলা দলের সদস্য মুনিরা সুলতানা প্রমুখ।
