হিমবাহ গলে বেরিয়ে এলো ৩৭ বছর আগে নিখোঁজ পর্বতারোহীর দেহাবশেষ

অনলাইন ডেস্ক

সুইরাজল্যান্ডের আল্পস পর্বতমালার হিমবাহ গলে বেরিয়ে এলো এক জার্মান পর্বতারোহীর মরদেহ। ১৯৮৬ সালে পর্বতারোহন করতে গিয়ে ওই জার্মান নাগরিক নিখোঁজ হয়েছিলেন।

ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে ৩৮ বছরের ওই পর্বতারোহী জার্মানির নাগরিক। তিনি প্রায় চার দশক আগে ম্যাটারহর্ন পর্বত এলাকায় নিখোঁজ হয়েছিলেন।

সেসময় ব্যাপক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করা যায়নি।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ডিএনএ বিশ্লেষকরা ১৯৮৬ সালে নিখোঁজ হওয়া জার্মান নাগরিককে শনাক্ত করতে পেরেছেন। তবে ওই পর্বতারোহীর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

সূত্র: ইন্ডিপেনডেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights