হিমাচলে ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ৫০

অনলাইন ডেস্ক
ভারতের হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রী সুখভিন্দার সিং সুখু জানিয়েছেন মান্দি জেলার সাম্বাল জেলায় আঘাত হানা ভূমিধসে এই প্রাণহানির ঘটনা ঘটে। ভয়াবহ এই ঘটনায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

প্রদেশটিতে ভূমিধসে গত ৪৮ ঘণ্টার মধ্যে অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টির ফলে সৃষ্ট ভূমিধসে তৃতীয়বারের মতো গত ২৪ ঘণ্টায় প্রাণহানি হয়েছে আরো সাত জনের। এর আগে, সোমবার হিমাচলে মন্দির ধসে ৯ জনের মৃত্যু হয়। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে অনেকে। ভারী বৃষ্টিতে মন্দিরে একাংশ ভেঙে যাওয়ায় এ ঘটনা ঘটে। এ সময়ে অনেক পুণ্যার্থী মন্দিরের ভেতরে উপস্থিত ছিলেন।

হিমাচল প্রদেশে গত ৪৮ ঘণ্টা ধরে একনাগাড়ে ভারী বৃষ্টিপাত হচ্ছে। একাধিক জায়গায় ধস দেখা দিয়েছে। ভারতের স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ওই দুর্ঘটনার সময় মন্দিরে অন্তত ৫০ জন পুণ্যার্থী উপস্থিত ছিলেন। এদিকে, মুখ্যমন্ত্রী সুখু হিমাচলের সাধারণ জনগণকে বাড়ির ভিতরে থাকার এবং নদীর ধারে না যাওয়ার আবেদন করেছেন। সেই সাথে জনগণকে ভূমিধসপ্রবণ এলাকাগুলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights