হিলিতে রাস্তার পাশে শতবর্ষী বৃদ্ধকে ফেলে যাওয়ার অভিযোগ, উদ্ধার করে হাসপাতালে ভর্তি

​আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার চরমাথা মসজিদ সংলগ্ন রাস্তার পাশে প্রায় ১০০ বছর বয়সী এক অসহায় বৃদ্ধকে ফেলে রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। দৃষ্টিহীন ও শারীরিকভাবে অক্ষম ওই বৃদ্ধ নিজের নাম ‘মতিউর’ এবং বাড়ি ‘রংপুর’ ছাড়া আর কোনো তথ্য জানাতে পারছেন না।

​স্থানীয়রা জানান, গত বুধবার দুপুরে একটি ব্যাটারিচালিত অটো রিকশা ওই বৃদ্ধকে রাস্তার পাশে রেখে চলে যায়। তার কথা অস্পষ্ট এবং তিনি হাঁটতে পারেন না। সম্বল বলতে তার কাছে কেবল একটি লাঠি ও কাপড়ের বস্তা রয়েছে। বৃদ্ধ মতিউর জানান, তিনি জয়পুরহাটের পাঁচবিবি বড় মসজিদে যেতে চান।

​প্রশাসনের পক্ষ থেকে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, খবর পেয়ে বৃদ্ধকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। তার পরিবারের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে এবং সন্ধান মিললে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বার্তা প্রেরক : আব্দুস সালাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights