হুতিদের হামলায় সুয়েজ খালের আয় কমেছে : আল-সিসি

অনলাইন ডেস্ক

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেছেন, লোহিত সাগরে উত্তেজনা বৃদ্ধির কারণে চলতি বছর সুয়েজ খাল থেকে রাজস্ব আয় ৪০ থেকে ৫০ শতাংশ কমে গেছে।

ইয়েমেনের হুতি মিলিশিয়ারা ওই এলাকায় বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে, যা গাজায় যুদ্ধ অবসানের জন্য চাপ প্রয়োগের একটি প্রচেষ্টা বলে গোষ্ঠীটি দাবি করেছে। এর প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনের হুতি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যা শিপিং কোম্পানিগুলোর উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি তেল সংস্থাগুলির সাথে এক সম্মেলনে বলেন, দেখুন আমাদের সীমান্তে কী ঘটছে। গাজার সঙ্গে। আপনি সুয়েজ খাল দেখুন, যা মিশরকে প্রতি বছর প্রায় ১০ বিলিয়ন ডলার এনে দিত। এই রাজস্ব ৪০ থেকে ৫০ শতাংশ হ্রাস পেয়েছে এবং মিশরকে অবশ্যই কোম্পানি এবং অংশীদারদের অর্থ প্রদান অব্যাহত রাখতে হবে। সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights