হৃদয়বিদারক, একই পরিবারের চার সদস্যের আত্মহত্যা!

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন

ঘটনাটি ভারতের। দেশটির মহারাষ্ট্র রাজ্যের একটি গ্রামে একে একে আত্মহত্যা করেছেন একই পরিবারের চার সদস্য। রিপোর্ট লেখা পর্যন্ত তাদের মৃত্যুর কারণ জানা যায়নি।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই পরিবারের কর্তা, তার স্ত্রী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

কর্মকর্তারা জানান, মৃত স্বামীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। আর তার স্ত্রী, ছেলে ও মেয়ে কূপে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শিরপুর পুলিশ স্টেশনের উপ-পরিদর্শক (এসআই) ইমরান পাঠান সাংবাদিকদের জানান, তিভলি গ্রামের একটি কূপ থেকে একাধিক মরদেহ উদ্ধারের পর পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

এসআই পাঠান বলেন, “স্থানীয় সময় শনিবার বিকাাল প্রায় সাড়ে চারটার দিকে আমাদের পুলিশ চ্যানেলে তিভলি গ্রামে ঘটে যাওয়া একটি ঘটনার তথ্য আসে। এতে জানা যায়, একজন ব্যক্তি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এবং তার স্ত্রী, ছেলে ও মেয়ে কূপে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কর্মকর্তা পিএসআই তাড়ে ও অন্যান্য পুলিশ সদস্য ঘটনাস্থলে যান।”

তিনি আরও বলেন, “পরবর্তী চারজনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করবো। এখনও ময়নাতদন্ত সম্পন্ন হয়নি। রবিবার ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা। এরপরই আমরা নিশ্চিতভাবে বলতে পারবো তাদের সঙ্গে ঠিক কী ঘটেছিল।” সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights