হেফাজত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিন

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই রামাদান। সোমবার সকালে ফটিকছড়ি উপজেলার নাজিরহাটের জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত পৌঁছালে তাঁকে হেফাজত নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা দিয়ে জানান।

পরে মসজিদ প্রাঙ্গণে ছাত্র-শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য দেন রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা শাহ্ হাবিবুল্লাহ বাবুনগরী, মুফতি মাহমুদ হাসান, হেফাজতের কেন্দ্রীয় নায়েব আমির আল্লামা শাহ্ আইয়ুব বাবুনগরী ও সাহিত্য বিষয়ক সম্পাদক আল্লামা হারুন আজিজী নদভী প্রমুখ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মজলুম ফিলিস্তিনের জনগণের পক্ষে সোচ্চার থাকায় কৃতজ্ঞতা জানাতে হেফাজত আমিরের সাথে সাক্ষাত করতে এসেছি। তিনি বলেন, বাংলাদেশের সরকার, জনগণ এবং হেফাজত নেতৃবৃন্দ সব সময় ফিলিস্তিনকে সমর্থন জুগিয়ে আসছে। মুসলিমের প্রথম কেবলা আল আকসা ইহুদিদের জুলুমের শিকার হচ্ছে৷ নারী-শিশুসহ ফিলিস্তিনের নিরহ মুসলিম জাতিগোষ্ঠির উপর ইসরায়েলের হত্যাযজ্ঞের বিরুদ্ধে বহু হাজার কিলোমিটার দূরের ভূখন্ড বাংলাদেশের মানুষ সমর্থন জানিয়ে আসছে। রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে বাংলাদেশ এবং হেফাজতের ভূমিকা ফিলিস্তিনের পক্ষে আরো জোরদার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights