হ্যান্ডকাফসহ দুই আসামি পলাতক, একজন আটক

শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত চত্ত্বর থেকে মাদক মামলার দুই আসামির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরবর্তীতে হ্যান্ডকাফসহ একজনকে আটক করেছে পালং মডেল থানা পুলিশ। রবিবার দুপুর একটার দিকে আদালত চত্ত্বরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রবিবার দুপুরে সুরুজ মাদবর ও দুলাল শেখ নামের মাদক মামলার দুই আসামিকে শুনানির জন্য আদালতে নিয়ে আসা হয়। শুনানি শেষে হাজতখানায় নেয়ার পথে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হ্যান্ডকাফসহ পালিয়ে যায় তারা। পরে এদের মধ্যে দুলাল শেখকে আটক করতে সক্ষম হয় পুলিশ। অপর আসামিকে গ্রেফতারে চেষ্টা চালানোর কথা জানিয়েছেন, নজরুল ইসলাম, পুলিশ সুপার, শরীয়তপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights