১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ‘ড্র’ ৩১ জুলাই

অনলাইন ডেস্ক

১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১১২তম ‘ড্র’ আগামী ৩১ জুলাই (সোমবার) বেলা ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার জাতীয় সঞ্চয় অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়েছে, সিঙ্গেল কমন ‘ড্র’ পদ্ধতিতে প্রাইজবন্ডের ‘ড্র’ অনুষ্ঠিত হয়ে থাকে। প্রাইজবন্ডের প্রতি সিরিজে প্রতি ‘ড্র’তে ৬ লাখ টাকার একটি, ৩ লাখ ২৫ হাজার টাকার একটি, ১ লাখ টাকার ২টি, ৫০ হাজার টাকার ২টি এবং ১০ হাজার টাকার ৪০টিসহ মোট ৪৬টি পুরস্কার রয়েছে।
আগামী ১ আগস্ট জাতীয় দৈনিক পত্রিকায় ‘ড্র’ এর ফলাফল প্রকাশিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights