১০ কোটি টাকা লোপাটে তিন ব্যাংক কর্মকর্তা বরখাস্ত

পাবনা প্রতিনিধি

১০ কোটি ১৩ লাখ টাকা লোপাটের অভিযোগে গ্রেফতার অগ্রণী ব্যাংকের পাবনার কাশিনাথপুর শাখার তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অগ্রণী ব্যাংকের রাজশাহী সার্কেলের জেনারেল ম্যানেজার আফজাল হোসেন গতকাল দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাবনার কাশিনাথপুর অগ্রণী ব্যাংকে পরিদর্শনে গিয়ে ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকা খোয়া যাওয়ার সত্যতা পাওয়া যায়। পরে অভিযোগ দিলে তাদের গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত শাখা ব্যবস্থাপক হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফরকে শুক্রবার বিকালে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি আরও বলেন, অগ্রণী ব্যাংক প্রধান কার্যালয় থেকে একটি অডিট টিম পুরো বিষয়টি তদন্ত করছে। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে তাদের গ্রেফতার করে পুলিশ। পরে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাদের শুক্রবার বিকালে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। বিচারক আনোয়ার হোসেন সাগর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights