১০ দিন পর সচল ভোমরা স্থলবন্দর, ফিরেছে কর্মচাঞ্চল্য

অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১০ দিন বন্ধ থাকার পর পুনরায় সচল হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর।

শনিবার সকাল থেকে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল শুরুর মধ্য দিয়ে বন্দরে ফিরেছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য।

বন্দর সংশ্লিষ্টরা জানান, ঈদ উপলক্ষে দুই দেশের ব্যবসায়ী নেতাদের সমন্বিত সিদ্ধান্তে গত ১৮ থেকে ২৭ মার্চ পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। দীর্ঘ সময় বন্ধ থাকার পর শনিবার সকালে ভারতের ঘোজাডাঙা সীমান্ত দিয়ে পণ্যবাহী ট্রাক প্রবেশের মাধ্যমে কার্যক্রম পুনরায় শুরু হয়।

ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক রাশেদুজ্জামান বলেন, ছুটির সময় আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল।

অন্যদিকে, ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান জানান, ভারতের ঘোজাডাঙা স্থলবন্দরের সঙ্গে সমন্বয় করেই কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে আবারও স্বাভাবিক গতিতে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights