১০ মিনিটেই শেষ মেসির প্রথম অ্যাওয়ে ম্যাচের টিকেট?

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র মজে গেছে লিওনেল মেসির জাদুকরী মায়াময় ফুটবলে। পিএসজি থেকে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পরই ঝলক দেখিয়ে চলেছেন মেসি। একের পর এক গোল করে দলকে টেনে তুলেছেন খাদ থেকে। টানা হারতে থাকা ইন্টার মায়ামি মেসি ম্যাজিকে জেতাটাকেই রীতিমতো অভ্যাসে পরিণত করেছে।

এবার মায়ামির হয়ে প্রথম অ্যাওয়ে ম্যাচে মাঠে নামতে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা। গোল ডটকমের ম্যাচটির টিকেট বাজারে ছাড়া মাত্র ১০ মিনিটেই বিক্রি হয়ে গেছে সব। যদিও কোনো কোনো গণমাধ্যমের খবর বলছে, ১৮ মিনিট লেগেছে এই ম্যাচের টিকেট শেষ হতে।

আগামী রবিবার লিগস কাপের শেষ ষোলোয় এফসি ডালাসের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। টেক্সাসের ২০ হাজার ৫০০ দর্শক ধারণক্ষমতার টয়োটা স্টেডিয়ামে হবে ম্যাচটি। গোলডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে ম্যাচটির সর্বনিম্ন টিকেট মূল্য ছিল ২৯৯ ডলার। সেখানে ওই টিকেটই অফিসিয়ালি বিক্রি হয়েছে ৬০০ ডলারে।
ইন্টার মায়ামি টানা দুই মাস ও ১১ ম্যাচ ছিল জয়হীন। মেসির হাত ধরে দলটি জিতেছে টানা তিন ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights