১০ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের তাবাকু খাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ লাখ ১৬ হাজার টাকার চোরাইপণ্য উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর চারটায় একটি কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে আভিযানিক দল বোটটিকে থামার সংকেত দেয়। বোটে অবস্থানরত চোরেরা বোট রেখে দ্রুত গতিতে তীরের দিকে পালিয়ে যায়।
তিনি বলেন, বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১০ লাখ ১৬ হাজার টাকার ৮৪০ লিটার পেইন্ট, ১৬০ লিটার লুব ওয়েল, ১৮৭ কেজি গ্রিজ ও ৩০০ মিটার ইলেকট্রিক ক্যাবল জব্দ করা হয়। জব্দকৃত চোরাই পণ্য যথাযথ বাণিজ্যিক জাহাজে হস্তান্তর এবং অন্যান্য আলামতের আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights