১১ ক্ষেত্রে গবেষণা প্রস্তাব আহ্বান শিক্ষা মন্ত্রণালয়ের

অনলাইন ডেস্ক

দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-গবেষকদের প্রস্তাব আহ্বান করা হয়েছে।

আগামীকাল রবিবারের মধ্যে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ওয়েবসাইটের গবেষণা মেনুতে প্রবেশ করে পিসিএন ফরম পূরণ ও জমা দিতে হবে। নির্ধারিত সব তথ্য পূরণ না করলে আবেদন বাতিল হবে। এর আগে আবেদনকারী গবেষকদেরও নতুন করে আবেদন করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১টি গবেষণাক্ষেত্র নির্ধারণ করা হয়েছে। সেগুলো হলো শিক্ষা, কৃষি, জীবন–সম্পর্কিত বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), মৎস্য, ব্যবসায় শিক্ষা, বাংলাদেশ উন্নয়ন অধ্যয়ন, প্রকৌশল ও প্রযুক্তি এবং উন্নয়ন ও জননীতি।

সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষক, গবেষক এবং সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরাও আবেদন করতে পারবেন। তবে গবেষণাসহায়তা পাওয়ার শর্ত হিসেবে প্রাথমিকভাবে প্রজেক্ট কনসেপ্ট নোট (পিসিএন) দাখিল করতে হবে।

মৌলিক ও ফলিত গবেষণাকে অগ্রাধিকার দেওয়া হবে। মানসম্পন্ন দেশি-বিদেশি জার্নালে প্রকাশনা, গবেষণা অভিজ্ঞতা, জাতীয় বা আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপনার অভিজ্ঞতা, চলমান গবেষণার মান ও অবকাঠামো সন্তোষজনক হওয়া এবং পূর্ববর্তী সাফল্যকে অগ্রাধিকার দেওয়ার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights