১১ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনের আটটি বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। বগিগুলো সরিয়ে নেওয়ায় ১১ ঘণ্টা পর খুলনার সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) দুপুর ১২টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে রাত ১টার দিকে আনসারবাড়িয়া রেলওয়ে স্টেশনের অদূরে একটি তেলবাহী ট্রেনের আটটি বগি লাইনচ্যুত হয়।

রেলওয়ের পাকশীর পরিবহণ কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, তেলবাহি ট্রেনটির খালি ট্যাংকার নিয়ে সান্তাহার থেকে খুলনা অভিমুখে যাচ্ছিল। ট্রেনটি চুয়াডাঙ্গা স্টেশন অতিক্রম করে আনসারবাড়িয়া স্টেশনের কাছে পৌছলে আটটি বগি লাইনচ্যুত হয়। রাতেই খবর পেয়ে ঈশ্বরদী ও খুলনা থেকে দুটি উদ্ধারকারি ট্রেন ঘটনাস্থলে পৌছে উদ্ধারকাজ শুরু করে। বুধবার বেলা ১২টায় উদ্ধারকাজ শেষ হওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ওই কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনদিনের মধ্যে ওই কমিটি প্রতিবেদন জমা দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights