১১ থেকে ১৭ মার্চ জাটকা সংরক্ষণ সপ্তাহ

অনলাইন ডেস্ক

আগামী ১১ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৪ পালন করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান। বুধবার (৬ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে সাতদিনব্যাপী কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে অর্থাৎ জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। আগামী ১১ মার্চ চাঁদপুরের সদর উপজেলার মোলহেড প্রাঙ্গণে এ বছরের জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করা হবে। এ দিন মেঘনা নদীতে নৌ র‌্যালি করা হবে।

মন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে প্রতি মৎস্যজীবী পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভিজিএফের পরিমাণ ১০ কেজি থেকে চল্লিশ কেজিতে উন্নীত করেছেন।
তিনি বলেন, ইলিশ সম্পদ উন্নয়নের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের হাতের নাগালে ইলিশ মাছ পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। একইসাথে দেশের চাহিদা পূরণের পর বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights