১১.৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে পঞ্চগড়

অনলাইন ডেস্ক

হিমালয়ের কাছাকাছি উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। সেখানে কনকনে শীত অনুভূত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৯ শতাংশ রেকর্ড হলেও গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার।

এর আগে, বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেশির ভাগ সময় সূর্যের আলো না থাকায় এবং উত্তর-পশ্চিমের হিমেল বাতাসে দিনভর অনুভূত হয় হাড় কাঁপানো শীত।

তাপমাত্রা কমার চেয়েও বেশি অসুবিধা হচ্ছে হিমশীতল বাতাসে। গত কয়েকদিন থেকেই শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ার কষ্টে দিন কাটাচ্ছেন নিম্ন আয়ের মানুষজন।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, সকল থেকে কনকনে শীত অনুভূত হলেও আজ তাপমাত্রা কিছুটা বেড়েছে। সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.৬ ডিগ্রি সেলসিয়াস।

গত মঙ্গলবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১.৪ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights