১২.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাঁপছে তেঁতুলিয়া

অনলাইন ডেস্ক

পঞ্চগড়ে দিন দিন শীতের তীব্রতা বেড়েই চলেছে। ডিসেম্বরের শুরুতেই হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় জেলায় শীতের অনুভূতি বেড়ে গেছে। টানা কয়েক দিন ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠা-নামার পর গত মঙ্গলবার তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে আসে মৌসুমের সর্বনিম্ন ১১.৭ ডিগ্রি সেলসিয়াসে।

বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২.৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, সকাল সকাল রোদের ঝলমলে রোদের দেখা মিললেও তেমন উত্তাপ নেই। গত কয়েকদিন থেকেই শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ার কষ্টে দিন কাটাচ্ছেন নিম্নআয়ের মানুষরা।

এ বিষয়ে তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানান, পঞ্চগড়ের দুদিন ১২ ডিগ্রির ঘরে নেমে গেছে। সকাল ৬টায় তেঁতুলিয়ায় ১২.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ৮৫ শতাংশ। গতকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights