১৩৪ রানে ভাঙল শফিক-ইমামের জুটি

অনলাইন ডেস্ক

৬১ বলে ৬৪ রান করে সাজঘরে ফিরেছেন পাকিস্তানের ওপেনার আব্দুল্লাহ শফিক। মার্কাস স্টয়নিসের শিকার হয়েছেন তিনি।

অজি ওপেনার ডেভিড ওয়ার্নার-মিশেল মার্শের জোড়া সেঞ্চুরিতে পাকিস্তানের সামনে ৩৬৮ রানের বড় লক্ষ্য দাঁড় করিয়েছিল অস্ট্রেলিয়া। বড় অঙ্কের রান তাড়া করতে নেমে ঠাণ্ডা মাথায় দেখেশুনে খেলতে শুরু করেছিলেন পাকিস্তানের দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমাম-উল-হক।

দুই ওপেনারের ব্যাটে ভর করে ১৬ ওভারেরই কোনো উইকেট না হারিয়ে ১০০ রানের ঘরে পৌঁছেলিল পাকিস্তান। ২১তম ওভারে এসে ভাঙল শফিক-ইমামের জুটি।
এর আগে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ওয়ার্নার ও মিশেল মার্শ ২৫৯ রানের দারুণ জুটি গড়েন। ১২১ রানে মার্শ ফিরলেও হাল ধরেছিলেন ওয়ার্নার। তার ব্যাট থেকে আসে ১৬৩ রান।

এরপর অবশ্য ধারাবাহিকভাবেই উইকেট খোয়াতে থাকে অস্ট্রেলিয়া। শাহিন আফ্রিদির পাঁচ উইকেট ও হারিসের তিন শিকারের তোপে ৯ ‍উইকেট হারিয়ে ৩৬৭ রানে থামে অস্ট্রেলিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights