১৪ ডিগ্রিতে নামল ঢাকার তাপমাত্রা

অনলাইন ডেস্ক
দিন যতই যাচ্ছে, রাজধানীতে শীতের তীব্রতা বাড়ছে। সঙ্গে পাল্লা দিয়ে ঘন কুয়াশাও দেখা দিচ্ছে। বৃহস্পতিবার আগের দিনের তুলনায় ঢাকায় তাপমাত্রা কিছুটা কমে গেছে। বেলা গড়ালেও এখনো সূর্যের দেখা মেলেনি।

আবহাওয়া অধিদফতর জানায়, আজ রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। দুপুর পর্যন্ত এই তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, দুপুর ১টা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্কই থাকবে।

এ সময় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রায় বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনাও নেই।

আবহাওয়া অফিসের তথ্যমতে, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ।

বিডি প্রতিদিন/কেএঢো ১৪ ডিগ্রিতে নামল ঢাকার তাপমাত্রা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights