১৫০ মিলিয়ন রুপির প্রস্তাব ফিরিয়ে বিপিএল খেলতে পারেন বাবর

অনলাইন ডেস্ক

ব্যাট হাতে বাবর আজমের সুসময় চলছে। গত কয়েক বছর ধরে তিন ফরম্যাটেই ধারাবাহিকভাবে পারফর্ম করে আসছেন পাকিস্তানের অধিনায়ক। তাতে একের পর রেকর্ড আর মাইলফলক স্পর্শ করছেন তারকা এই ব্যাটার। ক্যারিয়ারের এই উড়ন্ত সময়ে বাবর ১৫০ মিলিয়ন রুপির প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন বলেন গুঞ্জন ঘোষণা যাচ্ছে।

পাকিস্তানি সংবাদমাধ্যমের দেওয়া তথ্যমতে, সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইএল টি-টোয়েন্টিতে খেলতে বিশাল অঙ্কের প্রস্তাব দেয়া হয়েছে বাবরকে। যা পাকিস্তানি মুদ্রায় প্রায় ১৫ কোটি রুপির সমান। তবে সেখানে অংশ না নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে পারেন বাবর আজম। ২০২৪ সালের ১৯ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত টুর্নামেন্টটির দ্বিতীয় আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, আইএল টি-টোয়েন্টির লিগের প্রথম আসরে কোনো পাকিস্তানি ক্রিকেটারই খেলার অনুমতি পাননি। তবে এবার দ্বিতীয় আসরে শাহীন আফ্রিদি, শাদাব খান এবং আজম খানদের ডেজার্ট ভাইপারস দলের হয়ে খেলতে দেখা যেতে পারে। এছাড়া বাবর আজমের জন্য ইতোমধ্যে ১৫০ মিলিয়ন পাকিস্তানি রুপির প্রস্তাব দেয়া হয়েছে। তাকে টুর্নামেন্টের দূত বানাতে চায় লিগ কর্তৃপক্ষ।
অপরদিকে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসরের সূচি এখনো চূড়ান্ত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে জানুয়ারির মাঝামাঝিতে ফ্র্যাঞ্চাইজি আসরটি শুরু হতে পারে। এই টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য সময় হিসেবে সংবাদমাধ্যমটি ১০ জানুয়ারির কথা উল্লেখ করেছে। যেখানে বাবর ও মোহাম্মদ রিজওয়ানসহ বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার অংশ নেবেন বলে জানিয়েছে তারা।

এদিকে আমিরাতে লিগটিতে খেলতে ইতোমধ্যে ডেজার্ট ভাইপারসের সঙ্গে তিন মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন পেসার আফ্রিদি। ওই চুক্তিতে এই বাঁ-হাতি পেসার চার লাখ ডলার বেতন এবং ইমেজ স্বত্ব হিসেবে সবমিলিয়ে প্রায় ২০ কোটি টাকা পাবেন। বাবরের জন্যও বিশাল মূল্য প্রস্তাব করলেও তাকে দেখা যেতে পারে বিপিএলে। এর আগে রিজওয়ানসহ পাকিস্তানি ক্রিকেটাররা প্রায় প্রতিটি বিপিএল আসরে খেলেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights