১৫ নৌকাসহ ২০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের নাফ নদে মাছ ধরতে যাওয়া ১৫টি নৌকাসহ ২০ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। ধরে নিয়ে যাওয়া জেলেদের নাম জানা যায়নি।

জানা গেছে, বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার দিকে নাফ নদীর মোহনা সংলগ্ন নাইখ্যংদিয়া পয়েন্ট থেকে দুইটি ইঞ্জিন চালিত ও ১৩টি ইঞ্জিনবিহীন কাঠের নৌকাসহ ২০ জন জেলেকে ধরে নিয়ে যায় সশস্ত্র আরাকান আর্মির একটি দল।
সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে নৌকাগুলোসহ জেলেদের নাফনদীর মোহনা সংলগ্ন ফাতুনিয়া খালে অভ্যন্তরে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাফনদীর মোহনা সংলগ্ন এলাকার মিয়ানমার অংশে ভেঙ্গিজাল বসিয়ে ছিল জেলেরা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেলেদের উদ্ধারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাজ শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights